রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পর্কে

যশোর শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি অধিভুক্তির মাধ্যমে এই বিভাগের যাত্রা শুরু হয় ১ জুলাই, ১৯৭৩ সালে। এরপর ১ জুলাই, ১৯৯৩ সালে রাষ্ট্রবিজ্ঞান (ডিগ্রি পাস) কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়।

১ জুলাই, ২০১৩ সালে রাষ্ট্রবিজ্ঞান (অনার্স) কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের ভর্তির মাধ্যমে এই বিভাগের নতুন করে যাত্রা শুরু হয়।

বর্তমানে, ৭ জন দক্ষ ও নিয়মিত শিক্ষক দ্বারা বিভাগটি পরিচালিত হচ্ছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নিয়মিত শিক্ষা সফর এবং খেলাধুলার আয়োজন করা হয়। কলেজের নিজস্ব রুটিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী নিয়মিত ক্লাস, ইনকোর্স ও অভ্যন্তরীণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।